24 C
আবহাওয়া
৩:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দলের কেউ সন্ত্রাস করলে তাকেও ছাড় দেবে না বিএনপি: তারেক রহমান

দলের কেউ সন্ত্রাস করলে তাকেও ছাড় দেবে না বিএনপি: তারেক রহমান


বিএনএ, ডেস্ক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে দলের কেউ সন্ত্রাস করলে তাকেও ছাড় দেবে না বিএনপি। যে কোনো মূল্যে দুর্নীতি ঠেকানো হবে। দুর্নীতিবাজদের টুঁটি চেপে ধরা হবে।

রোববার দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিশাল নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশ মঞ্চে তারেক রহমান বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

তারেক রহমান বলেন, ওয়াসিমসহ জুলাই শহীদ ও সব শহীদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১ লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র ও খাল খনন কর্মসূচি চালু করবে।স্বাস্থ্যসেবা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন,সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের উপকার হবে না।দেশের মানুষ রাজনৈতিক অধিকার ও পরিবর্তন চায়। এ লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী