20 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনা শনাক্তের হার ৯ শতাংশ ছাড়ালো

করোনা শনাক্তের হার ৯ শতাংশ ছাড়ালো

একদিনে ১৮ জনের করোনা শনাক্ত

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ দিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৯ দশমিক ২৬ শতাংশ তবে এ সময়ে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৪৩২ টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৩৯ জন ঢাকার এবং ১ জন চট্টগ্রামের রোগী রয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ২৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৪৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ২৬৪ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী