21 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে অজ্ঞাত তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার

ধামরাইয়ে অজ্ঞাত তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার

ধামরাই

সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ইটের স্তুপের পাশে অজ্ঞাত এক তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, উপজেলার বড় চন্দ্রাইল এলাকার রফিকের বাড়ির দক্ষিণে ইটের স্তুপের পাশে বস্তাবন্দি খণ্ডিত মরদেহ দেখে পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। মরদেহেরে শরীরের কোমর থেকে উপরের অংশ পাওয়া যায়নি। তাই কার মরদেহ তা শনাক্ত করা সম্ভব হয়নি।

খণ্ডিত মরদেহটি উদ্ধার করে ধামরাই থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওয়াহিদ পারভেজ বলেন, দুপুরের দিকে অজ্ঞাত তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। খণ্ডিত থাকার কারণে মরদেহটি শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ইমরান খান,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী