21 C
আবহাওয়া
২:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সাফারি পার্কে ৯ জেব্রার ‘রহস্যজনক’ মৃত্যৃ

সাফারি পার্কে ৯ জেব্রার ‘রহস্যজনক’ মৃত্যৃ

জেব্রা

বিএনএ, গাজীপুর: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেতরেই জন্ম হয়েছিল জেব্রাগুলোর। এখানকার আলো, বাতাস ও পরিবেশেই বড় হয়েছিল। হঠাৎ করে ২০ দিনের ব্যবধানে পার্কের কোর সাফারির অভ্যন্তরেই ৯টি জেব্রার মৃত্যু হয়। কিন্তু কি কারণে মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত করে বলতে পারছে না পার্ক কর্তৃপক্ষ।

এ নিয়ে সাফারি পার্কে চাপা আতঙ্ক বিরাজ করছে। কি কারণে এই কদিনে এতগুলো জেব্রা মারা গেল তা নিয়ে চলছে পরীক্ষা-নিরীক্ষা’ জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান।

এটা কোনো ভাইরাস নাকি ব্যাকটেরিয়ার আক্রমণ তা নিয়ে পার্কে দফায় দফায় বিশেষজ্ঞদের বৈঠক চলছে। এখনো কোনো ফলাফল পাওয়া যায়নি বলেও পার্ক সূত্র জানিয়েছে।পার্কের আফ্রিকান সাফারি জোনে অন্য সব প্রাণীর সঙ্গে জেব্রার পাল বাস করে। জেব্রাগুলোর এমন অস্বাভাবিক মৃত্যুর খবর নিশ্চিত করেন পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির।

পার্কের একটি সূত্র জানায়, বছরের শুরুতেই একটি জেব্রা মারা যায়। পরে পর্যায়ক্রমে ২ জানুয়ারি থেকে হঠাৎ একেই একের পর এক জেব্রা মারা যাচ্ছে। এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল সোমবার পর্যন্ত ৯টি জেব্রা মারা গেছে। আরও বেশ কটি জেব্রা অসুস্থ মনে হচ্ছে।

সূত্র আরও জানায়, পার্কটিতে বিভিন্ন সময় বেশ কিছু শাবকের জন্ম হয়েছে। করোনাকালেও গত বছর বেশ কটি শাবকের জন্ম হলো। এর ফলে পার্কে মোট জেব্রার সংখ্যা হয়েছিল ৩১টি। ৯টি জেব্রার মৃত্যুর পর এখন রয়েছে ২২টি।

এদিকে ৯টি জেব্রার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমের কাছে এতো দিন গোপন রেখে বিতর্কের জন্ম দিয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তারা বলছেন, এটা পরিকল্পিত হত্যা কিনা সেটাও তদন্ত করে বের করা উচিত।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী