24 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মুক্তির অপেক্ষায় মিউজিক্যাল ফিল্ম ‘নিঠুর বন্ধুরে’

মুক্তির অপেক্ষায় মিউজিক্যাল ফিল্ম ‘নিঠুর বন্ধুরে’

নিঠুর বন্ধু

বিনোদন ডেস্ক: প্রেম প্রণয় ও বিচ্ছেদের মিশেলে তৈরি হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘নিঠুর বন্ধুরে’। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে বিগ বাজেটের এ মিউজিক্যাল ফিল্মটির দৃশ্য ধারণ হয়েছে। কাজী শাহীনের কথায় রবিন ইসলামের সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন জাহাঙ্গীর কবির।

এতে মডেল হয়েছে শিল্পী জাহাঙ্গীর কবির, চিত্রনায়িকা নিঝুম রুবিনা, চিত্রনায়ক সাদমান সামীর ও আমিরা নূর মুসকান। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। আগামী বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) আরএসএল মিডিয়া প্রোডাকশনে ‘নিঠুর বন্ধুরে’ মুক্তি পাবে।

এ প্রসঙ্গে জাহাঙ্গীর কবির বলেন, ‘ভালবাসা আর বিচ্ছেদের গল্প উঠে এসেছে এই মিউজিক্যাল ফিল্মে। কথার সাথে মিল রেখে গানের মাধ্যমে একটি গল্প বলার চেষ্টা করেছি। আশা করছি ‘নিঠুর বন্ধুরে’ সবার ভালো লাগবে।’

প্রথমবার মিউজিক্যাল ফিল্মে কাজ করলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। তিন দিনে এর দৃশ্য ধারণ হয়েছে। এটিকে মিউজিক্যাল ফিল্ম বলতে নারাজ তিনি। তার ভাষায় এটি একটি সিনেমা। সে রকম আয়োজনেই এটি নির্মিত হয়েছে। সবার ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে