28 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - আগস্ট ১৭, ২০২৬
Bnanews24.com
Home » তুরস্কে বিমান দুর্ঘটনা, লিবিয়ার সেনাপ্রধান নিহত

তুরস্কে বিমান দুর্ঘটনা, লিবিয়ার সেনাপ্রধান নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনা প্রধান মোহাম্মেদ আলি আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা চার লিবিয়ান কর্মকর্তা নিহত হয়েছেন।আঙ্কারা থেকে ফেরার পথে বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় নিহত অন্যরা গ্রাউন্ড ফোর্সেস চিফ অব স্টাফ আল-ফিতৌরি ঘারিবিল, মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল-কাতাউই, আল-হাদ্দাদের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাউই দিয়াব এবং মিলিটারি ফটোগ্রাফার মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।

বিষয়টি নিশ্চিত করেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ ডেবেইবা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এটিকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেন তিনি।

আল জাজিরার খবরে বলা হয়, লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ ডেবেইবা তার বিবৃতিতে বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনা জাতির, সামরিক প্রতিষ্ঠানের এবং সাধারণ মানুষের জন্য একটি বড় ক্ষতি। আমরা এমন ব্যক্তিদের হারালাম যারা আন্তরিকতা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের সঙ্গে তাদের দেশকে সেবা করেছেন।’

আলজাজিরাকে তুরস্কের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। সন্ত্রাস বা কোনো আক্রমণের আলামত এখন পর্যন্ত মেলেনি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ