29 C
আবহাওয়া
৭:৫০ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৭০০ ঘর ভস্মিভূত, নিহত ১

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৭০০ ঘর ভস্মিভূত, নিহত ১

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৭০০ ঘর দগ্ধ, নিহত ১

বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে প্রায় ৭শ’ শেড (ঘর) পুড়ে গেছে। আগুনে পুড়ে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো তথ্য জানা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কুতুপালংয়ের লম্বাশিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ‘কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। কিন্তু বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কর্মী কামাল বলেন, ‘আমরা অফিসে কাজ করছিলাম। হঠাৎ দেখি মানুষের চিৎকার। পরে দেখি আগুন। পলিথিনের ঘর হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল