20 C
আবহাওয়া
৩:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » নায়িকা হিসেবে বড় পর্দায় ফিরছেন দীঘি

নায়িকা হিসেবে বড় পর্দায় ফিরছেন দীঘি

দিঘী

বিনোদন ডেস্ক: ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত প্রার্থনা ফারদিন দীঘি । শিশুশিল্পী হিসেবে অভিনয়ে দ্যুতি ছড়ালেও চলচ্চিত্রের নায়িকা হিসেবে তার অভিষেকটা খুব একটা সুখকর হয়নি। তবে ছোট পর্দার বেশ কয়েকটি কাজ দিয়ে ইতিমধ্যেই দর্শকদের নজরে এসেছেন দীঘি।

মাঝে কিছু বিরতি দিয়ে আবারও নায়িকা হিসেবে বড় পর্দায় ফিরছেন দীঘি। ইফতেখার আহমেদ ওশিন পরিচালিত এ সিনেমার নাম ‘জীবন-জুয়া’।

জানা গেছে, ‘জীবন-জুয়া’ মূলত অ্যান্থলজি ফিল্ম। ‘জীবন জুয়া’য় মোট তিনটি গল্প থাকছে। যার মধ্যে একটি হলো ‘প্রিয় প্রাক্তন’।

মূলত এক দম্পতির ভালোবাসা, খুনসুটি, সংসার, অতঃপর একদিন ফিরে পাওয়া অতীত- এসব নিয়েই এই সিনেমার গল্প। এ গল্পেরই প্রধান চরিত্রে অভিনয় করেছেন দীঘি। এতে তার বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দীপ।

‘জীবন জুয়া’র অন্য একটি গল্পের নাম ‘খোয়াব’। এটি নির্মাণ করবেন আশুতোষ সুজন। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি।

এছাড়াও একই পরিচালকের আরেকটি সিনেমা ‘ফিল্ম কানন’। এর প্রধান চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু ও সামিয়া অথৈ। একজন সিনেমা পাগলের গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী