21 C
আবহাওয়া
১:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ২

রাশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ২


বিএনএ বিশ্বডেস্ক : রাশিয়ায় একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে মারা গেছে  ২০ জন।   স্থানীয় সময় শুক্রবার (২৩ ডিসেম্বর) পশ্চিম সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরে এ দুর্ঘটনা ঘটে। আগুনের ঘটনায় আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

জানা যায়, উদ্ধারকারীরা তীব্র শীতের মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দোতলা কাঠের বাড়িটির আগুন নিয়ন্ত্রণে আসে। বৃদ্ধাশ্রমটি অবৈধ ছিল। সেখানকার সুরক্ষা ব্যবস্থায় অবহেলার অভিযোগে এরই মধ্যে একটি মামলা করা হয়েছে।

কেমেরোভোর গভর্নর সের্গেই সিভিলেভ বলেছেন, আগুনের ঘটনার পর অঞ্চলটির সব নার্সিং হোম পরীক্ষা করা হবে। আমরা এ ধরনের সব প্রতিষ্ঠান পরিদর্শন করবো, বিশেষভাবে বেসরকারিগুলো। এক সপ্তাহের মধ্যে পরিদর্শন শেষ হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী