27 C
আবহাওয়া
৭:৫২ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জি কে শামীমসহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ৭ জানুয়ারি

জি কে শামীমসহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ৭ জানুয়ারি

জি কে শামীম

বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক): মানি লন্ডারিং আইনে করা মামলায় জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য ৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিলো।কিন্তু আদালতে কোন সাক্ষী হাজির না হওয়ায় ঢাকার বিশেষ বিচারিক আদালত-১০ এর ভারপ্রাপ্ত বিচারক হাফিজুর রহমান সাক্ষ্য গ্রহণের নতুন এ দিন ধার্য করেন।

এর আগে ১০ নভেম্বর একই আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

উল্লেখ্য,২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র‍্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগে বলা হয়, আসামিরা এক কোটি ৮১ লাখ টাকা ও ১৬৫ কোটি ২৭ লাখ টাকা এফডিআরের মাধ্যমে মানি লন্ডারিং করেছেন।
গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জি কে শামীমসহ আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।এই মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।আসামিরা সবাই কারাগারে রয়েছেন।

বিএনএ নিউজ/এসবি

Loading


শিরোনাম বিএনএ
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ