26 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে সাড়ে চার কোটি টাকার ইয়াবাসহ তিনজন ধরা

চট্টগ্রামে সাড়ে চার কোটি টাকার ইয়াবাসহ তিনজন ধরা

চট্টগ্রামে সাড়ে চার কোটি টাকার ইয়াবাসহ তিনজন ধরা

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা ১ লাখ ৪৬ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে হালিশহর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-কক্সবাজারের টেকনাফ থানাধীন দমদমিয়া হ্নীলা এলাকার নুরুল হকের ছেলে মাহমুদুল হক (২৩), সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার সালেহ আহমদের ছেলে মো. ইব্রাহিম (২৬) ও একই এলাকার খলিলুর রহমানের ছেলে জাহেদ হোসাইন (২৫)। এদের মধ্যে মাহমুদুল হক বিবিএ ও জাহেদ হোসাইন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং ইব্রাহিম কৃষিকাজ করেন। তারা বহনকারী হিসেবে ইয়াবা নিয়ে আসছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা ও পটিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব ইয়াবার চালান উদ্ধার করে। তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক দাম ৪ কোটি ৩৮ লাখ টাকা। তারা টেকনাফ থেকে এসব ইয়াবার চালান চট্টগ্রাম নিয়ে আসছিল। চট্টগ্রামে এ ইয়াবার চালান পৌঁছে দিলে তারা তিন লাখ টাকা পেতো বলে আমাদের জানিয়েছে। তারা কার কাছে এসব চালান পৌঁছানোর কথা ছিল তা খুঁজে বের করা হবে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দীন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী