21 C
আবহাওয়া
১:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ইথিওপিয়ায় শতাধিক মানুষকে হত্যা করেছে হামলাকারীরা 

ইথিওপিয়ায় শতাধিক মানুষকে হত্যা করেছে হামলাকারীরা 

ইথিওপিয়ায় শতাধিক মানুষকে হত্যা করেছে হামলাকারীরা 

বিএনএ, ডেস্ক :ইথিওপিয়ার একটি গ্রামে অজ্ঞাত লোকের  হামলায়  শতাধিক মানুষ নিহত হয়েছে।বুধবার(২৩ ডিসেম্বর) বেনিশানুষ-গুমুজ অঞ্চলের বেকোজি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত আরও ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ।

ইথিওপিয়ান মানবাধিকার কমিশন জানায়, ওই গ্রামে একাধিক নৃতাত্ত্বিক গোষ্ঠীর বসবাস রয়েছে। হামলাকারীরা গুলি চালিয়ে ও আগুন লাগিয়ে তাদের হত্যা করেছে।

সরকারের  মুখপাত্র জানান, একদিন আগেই এ অঞ্চলে সফর করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী আবী আহমেদ। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও  এ হামলার জন্য শান্তিবিরোধীদের দায়ী করেছে তারা ।

উল্লেখ্য, সেপ্টেম্বর থেকে এ  পর্যন্ত চারবার হামলা হয়েছে  ইথিওপিয়ার এ  প্রদেশটিতে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী