27 C
আবহাওয়া
১২:৪৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল ঘোষণা

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল ঘোষণা

বিসিবি

বিএনএ, স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন গত আগস্টে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজে না খেলা সাকিব আল হাসান দলে ফিরেছেন। এছাড়া দলে ফিরেছেন ইয়াসির আলিও।

জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

২০১৫ সালের পর দ্বিপাক্ষিক  সিরিজ খেলতে আগামী পহেলা ডিসেম্বর  প্রথমবার ঢাকায় আসবে ভারত ক্রিকেট দল।

ওয়ানডের সাথে এই সফরে দু’টি টেস্ট ম্যাচও খেলবে ভারত। টেস্ট সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ৪, ৭ ও ১০ ডিসেম্বর। সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। দুপুর ১২টায় শুরু হবে ওয়ানডে ম্যাচগুলো।

১৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল :

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরি, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ