23 C
আবহাওয়া
১১:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বাবা-ছেলের

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বাবা-ছেলের

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

বিএনএ, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎচালিত সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শহিদুল ইসলাম ওই গ্রামের আজগর আলীর ছেলে এবং তার ছেলে শিহাব স্থানীয় একটি হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে শহিদুল ইসলাম ছেলে শিহাবকে সঙ্গে নিয়ে বাড়ি পাশে নিজ পুকুর থেকে আমন ধান ক্ষেতে পানি সেচ দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে যান। এরপর তারা দুইজনে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের সন্ধানে ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা