22 C
আবহাওয়া
৮:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে সরকারি কর্মীদের ছুটি বাতিল

কক্সবাজারে সরকারি কর্মীদের ছুটি বাতিল

কক্সবাজারে সরকারি কর্মীদের ছুটি বাতিল

বিএনএ ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাং দ্রুত ধেয়ে আসছে চট্টগ্রামের দিকে। কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এরইমধ্যে সমুদ্র বন্দরগুলোকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি উপকূলীয় এলাকায় মেডিক্যাল টিম ও স্বেচ্ছাসেবকদের কাজে নামতে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় জেলায় ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। এসব আশ্রয় কেন্দ্রে পাঁচ লাখের বেশি মানুষের আশ্রয় নিতে পারবে। ৮৫টি মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে। সার্বক্ষণিক মোবাইল টিম আগে থেকেই প্রস্তুত। পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার মজুদ রাখা হয়েছে।’

জেলা প্রশাসক জানান, উপকূলের লোকজনকে সরিয়ে আনতে ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত। বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর এখন উত্তাল। কক্সবাজার উপকূলে ঝড়ো বৃষ্টি হচ্ছে, সঙ্গে বাড়ছে বাতাসের গতিও। এর প্রভাব সোমবার ভোর থেকে বৃষ্টি হচ্ছে রাজধানীসহ বিভিন্ন এলাকায়। একই সঙ্গে বেড়েছে সতর্কসংকেত।

আবহাওয়া অফিস জানায়, সোমবার সকালে উপকূলীয় ১৩ জেলায় ৭ নম্বর সংকেত জারি করা হয়েছে। জেলাগুলোর মধ্যে আছে-সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর।

এসব জেলা ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৮ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!