31 C
আবহাওয়া
৩:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক এম এ সাত্তার চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী বুধবার

সাংবাদিক এম এ সাত্তার চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী বুধবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের সাবেক প্রধান,  প্রয়াত সাংবাদিক আব্দুস সাত্তার চৌধুরী

চট্টগ্রাম: দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের সাবেক প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর ২০২৪।

এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে আগামী ২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদে বাদ এশা মরহুমের রূহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করবেন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদের পেশ ইমাম ও বায়েজিদ রাহমে ইলাহি হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ রাশেদুল হাছান কাদেরি। মরহুমের আত্মীয় স্বজন, বন্ধু, শুভার্থীদের দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য মরহুমের পুত্র- মোহাম্মদ নওশাদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী