20 C
আবহাওয়া
৪:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বুয়েটে ক্লাস-পরীক্ষা বয়কট

বুয়েটে ক্লাস-পরীক্ষা বয়কট

বুয়েটে ক্লাস-পরীক্ষা বয়কট

বিএনএ, ঢাকা: ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের ক্যাম্পাসে পুনর্বাসনের প্রতিবাদে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে ক্লাস-পরীক্ষা বয়কট শুরু করেছেন বুয়েট শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত ২ জন শিক্ষার্থী হলে উঠলে তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ফুঁসে ওঠে। তীব্র ক্ষোভ থেকে গতকাল মধ্যরাতেই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।

এ ছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগকে বুয়েটে পুনর্বাসনের জন্য সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো অভিযুক্তরা। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ট্যাগ দিয়ে শিক্ষাজীবন ব্যাহত করার অভিযোগও রয়েছে এসব শিক্ষার্থীদের বিরুদ্ধে।

বুয়েট শিক্ষার্থীরা আরও বলছেন, চলতি বছরের গত মার্চে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের গভীর রাতে বুয়েটে অনুপ্রবেশের কারণে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছিল। সে সময় প্রায় দেড় মাস বুয়েটে অচলাবস্থা ছিল। খুনিদের পুনর্বাসন ও ক্যাম্পাসে অচলাবস্থা সৃষ্টিতে যারা কাজ করেছিল তাদেরকে শাস্তির আওতায় না এনে ক্যাম্পাসে পুনর্বাসনের প্রতিবাদেই এই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী