28 C
আবহাওয়া
১১:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা ভারতের

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা ভারতের

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্ক: চেন্নাইয়ে রোহিত শর্মাদের জয়ের পরই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে। পেসার মোহাম্মদ শামি কানপুর টেস্টেও জায়গা ধরে রেখেছেন।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।

প্রথম টেস্টের দলে কোনো পরিবর্তন আনেনি বিসিসিআই। চেন্নাই টেস্টের ১৬ সদস্যের দলই অপরিবর্তিত রাখা হয়েছে। নাজমুল হোসেন শান্তর দলের বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মা ও বিরাট কোহলি ছাড়া বাকি সকলেই ভালো পারফর্ম করেছেন। তাই নির্বাচকরা দলে পরিবর্তনের প্রয়োজন মনে করেননি। কোচ গৌতম গম্ভীরও কোনো পরিবর্তন চাননি। ভারতীয় শিবিরে কোনো চোট সমস্যা নেই, ফলে চেন্নাইয়ের ১৬ জনকে নিয়েই কানপুরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বিতীয় টেস্টের জন্য ভারতের দল:

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশ দয়াল।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
BNAnews24, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে