31 C
আবহাওয়া
৬:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আমাদের রিসোর্স লাগবে বেশি-অর্থ উপদেষ্টা

আমাদের রিসোর্স লাগবে বেশি-অর্থ উপদেষ্টা

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

ঢাকা:  অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ পাচার অর্থ ফেরাতে আইএমএফের কাছে সহায়তা চেয়েছেন । সে সাথে তিনি বলেন, ‘অর্থনৈতিক ক্ষেত্রে নানারকম সংস্কার ও পদক্ষেপ নেয়ার জন্য রিসোর্স দরকার। আমরা যতটুকু পারি দেশীয় সম্পদ আহরণ করব, কিন্তু কিছু কিছু জিনিস আছে, যেগুলোতে বিদেশি সহায়তা লাগবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এমন তথ্য জানিয়েছেন উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘রিসোর্স, কারিগরি সহায়তা যেটা ব্যাংক সেক্টর রিফর্মের জন্য, মানিলন্ডারিংয়ের জন্য, তারপর ট্যাক্স রিফর্মের জন্য, ইনকাম ট্যাক্স, ভ্যাট রিফর্মের জন্য। শুধু আইএমএফ না, অন্যদের কাছেও কিছু চেয়েছি। কারা কী সাহায্য দেবে, সেটা কো-অর্ডিনেট করে আইএমএফকে আমরা স্পেসিফিক বলবো ওদের কাছ থেকে আমাদের কী কী সাহায্য দরকার। ডুপ্লিকেশন না করে সবাই যেন একযোগে প্রচেষ্টা চালাতে পারে অর্থাৎ দু-তিনটি সংস্থা একই কাজ করবে কিন্তু রিসোর্স লাগবে বেশি। সেটা নিয়ে আলোচনা হয়েছে।’

জানা গেছে,  বাংলাদেশকে বাড়তি ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার ঋণ দেয়া যায় কি না তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি মিশন এখন ঢাকায় অবস্থান করছে। আইএমএফের গবেষণা শাখার উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপার্জিওর এই মিশনের নেতৃত্বে রয়েছেন।

আইএমএফের কর্মকর্তারা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। বৈঠক করবেন সরকারের অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরের সঙ্গে।

বিএনএনিউজ২৪, এসজিএন

/ /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী