29 C
আবহাওয়া
১২:২২ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

বিএনএ,মিরসরাই(চট্টগ্রাম): মিরসরাই সদরে অভিযান চালিয়ে একরামুল হক একরাম নামে এক কম্পিউটার টেকনিশিয়ানকে ইয়াবা সহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(২৪ সেপ্টেম্বর)বিকাল ৫টায় উপজেলার সুফিয়া রোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় সাজিদ নামে অন্য এক কিশোরকেও আটক করা হয়েছে। তাদের উভয়ের কাছে বেশ কিছু ইয়াবা পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃত একরামুল হক একরাম (৩৫) মিরসরাই থানা সংলগ্ন জাহাঙ্গীর আলমের পুত্র। সাজিদের পরিচয় প্রকাশ করেনি থানা পুলিশ।

মিরসরাই থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুফিয়া রোড এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়। তবে কি পরিমাণ ইয়াবা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তা জানার জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করতে বলেন উপ-পরিদর্শক নেছার।

তিনি বলেন, আমাদের বাধ্যবাধকতা থাকায় বিস্তারিত বলতে পারছিনা, ইয়াবা যা পাওয়া গেছে তাই দিয়ে মামলা রুজু করা হবে। তবে কি পরিমাণ ইয়াবা পাওয়া গেছে তা জানতে ওসি স্যারের সাথে কথা বলুন।

গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধারের বিষয়ে জানতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানের মোবাইল ফোনে বার বার কল করে না পেয়ে বিকাল সাড়ে ৫টায় থানায় গেলে তিনি বিশ্রামে আছেন বলে জানান ডিউটি অফিসার।

সূত্র জানায়, কম্পিউটার টেকনিশিয়ান একরাম ইয়াবা সেবনের পাশাপাশি থানার মাতৃকা রোড়ে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছে। মাতৃকা রোড় ও সুফিয়া রোড় এলাকায় তার ইয়াবা ব্যবসায় পরিচালনায় একাধিক কিশোর কাজ করে। তাকে গ্রেপ্তারের মাধ্যমে মাতৃকা রোড় ও সুফিয়া রোড় এলাকায় ইয়াবা ব্যবসা বন্ধ হবে বলে মনে করেন তারা।

বিএনএ/ আশরাফ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু