21 C
আবহাওয়া
১:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সেই প্রতিবন্ধীকে ধর্ষণ,গ্রেফতার ১

সেই প্রতিবন্ধীকে ধর্ষণ,গ্রেফতার ১

সেই প্রতিবন্ধীকে ধর্ষণ, গ্রেফতার ১

বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে বৃদ্ধ নানার (৬০) ধর্ষণের শিকার হয়ে এক প্রতিবন্ধী নারী (২৫) অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় সাজেদা বেগম নামে ধর্ষকের এক সহযোগীকে আটক করা হয়েছে।শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌহাট ইউনিয়নের দ্বিমুখা পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার এ ঘটনা জানাজানি হলে রাতেই ধামরাই থানায় ওই নানা ও তার এক সহযোগীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন, ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের দ্বিমুখা গ্রামের মৃত চান মিয়ার ছেলে সফুর উদ্দিন ও একই এলাকার মোয়াজ্জেমের স্ত্রী সাজেদা বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েকমাস আগে নিয়মিত যাতায়াতকালে প্রতিবন্ধী নারীর বাড়িতে তাকে একাধিকবার ধর্ষণ করে ওই নানা। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি ওই পরিবারের লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে পরীক্ষা করানো হলে তার গর্ভকাল ধরা পড়ে। পরে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে সে ওই নানার কথা জানিয়ে দেয়। এদিকে এ ঘটনা জানাজানি না করার জন্য প্রতিবন্ধী নারীকে ভয়ভীতি দেখান অপর আসামি। পরে পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, রাতে লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ধর্ষকের সহযোগী এক নারীকে গ্রেফতার করা হয়। তবে প্রধান আসামিকে গ্রেফতার করা যায়নি। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী