27 C
আবহাওয়া
৯:৩০ অপরাহ্ণ - আগস্ট ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কাতালান বিচ্ছিন্নতাবাদী নেতা পুজেমন গ্রেফতার

কাতালান বিচ্ছিন্নতাবাদী নেতা পুজেমন গ্রেফতার

কাতালান বিচ্ছিন্নতাবাদী নেতা পুজেমন গ্রেফতার

বিএনএ ঢাকা: স্পেনের কাতালানের বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লোস পুজেমনকে ইতালির সার্দিনিয়ায় গ্রেফতার করা হয়েছে। স্পেন সরকারের একটি অ্যারেস্ট ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

পুজেমনের অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ইতালির সীমান্ত পুলিশ তাকে আটকানোর পর আলঘেরো বিমানবন্দর থেকে গ্রেফতার হন পুজেমন।

পুজেমনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে স্পেন। তাদের দাবি, ২০১৭ সালে কাতালানের স্বাধীনতার দাবিতে অবৈধ গণভোট আয়োজনে সহায়তা করেছিলেন পুজেমন। ওই ভোটাভুটির পর স্পেন ছেড়ে পালিয়ে যান স্পেনের কাতালান অঞ্চলের সাবেক এই প্রেসিডেন্ট। তিনি এখন বেলজিয়ামে বাস করেন। পাশাপাশি তিনি একজন মেম্বার অব ইউরোপীয়ান পার্লামেন্ট (এমইপি) ।

২০১৭ সালের গণভোটের পর স্পেনে একটি রাজনৈতিক সংকট দেখা দেয়। ওই গণভোটের পর কাতালানের আঞ্চলিক পার্লামেন্ট স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করে। পরে কাতালানের ওপর সরাসরি শাসন জারি করে মাদ্রিদ।

পুজেমন ২০১৯ সালে এমইপি নির্বাচিত হওয়ার পর তাকে বিচার থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেয়া হয়েছিল। কিন্তু গত মার্চে তার এমইপি পদ বাতিল করা হয়েছে।

এদিকে, পুজেমনের গ্রেফতারের নিন্দা জানিয়েছেন কাতালোনিয়ার নতুন প্রেসিডেন্ট পেরে আরাগোনস। আরাগোনস নিজেও একজন বিচ্ছিন্নতাবাদী নেতা।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ