26 C
আবহাওয়া
৬:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে তৌহিদুল আলম (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল আলম উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুস সালামের ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিক্সা চালাতেন বলে জানা গেছে।

আরও পড়ুন: কর্ণফুলীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২

স্থানীয় কাউন্সিলর মো. ইয়াকুব জানান, তৌহিদুল মানসিক রোগী ছিলেন। গতকাল দিবাগত রাতে রান্নাঘরে কোন এক সময় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের