21 C
আবহাওয়া
৪:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুক হামলায় নিহত ৫

ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুক হামলায় নিহত ৫


বিএনএ, বিশ্বডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ট্রাবুকো ক্যানিয়নের ‘কুক কর্নার’ নামের একটি বাইকার বারে বন্দুক হামলায় ৫ জন নিহত হয়েছেন। এ হামলায় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত ৬ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি বাইকার বারে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন বলে বুধবার বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিবিএস লস অ্যাঞ্জেলেস জানিয়েছে। এতে বলা হয়েছে, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে গুলি চালানোর পর প্রাণহানির ওই ঘটনা ঘটে এবং আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে অরেঞ্জ কাউন্টি শেরিফ বলেছে, গুলিবর্ষণের পর সেখানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

শেরিফের অফিস অবশ্য এই ঘটনায় বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি এবং মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

সিবিএস-এর রিপোর্টে বলা হয়েছে, ট্র্যাবুকো ক্যানিয়নের কুকস কর্নার নামক একটি বাইকার বারে গুলি চালানোর এই ঘটনা ঘটে এবং সেখানে এখন আইন প্রয়োগকারী বাহিনীর বিশাল উপস্থিতি রয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু