20 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ৩য় শ্রেণীর ছাত্রী নিহত

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ৩য় শ্রেণীর ছাত্রী নিহত


বিএনএ, ঢাকা : রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইন আশরাফ মাস্টার স্কুলের সামনে অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার (৭) নামের এক ৩য় শ্রেণীর শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ফাইজা (৭) নামের আরেক মাদ্রাসা শিক্ষার্থী। বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জুলফিকার আলী জানান, আমার মেয়ে পূর্ব জুরাইন আশরাফ মাস্টার স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়তো। সকাল সাড়ে ৭টার দিকে আমার মেয়ে ও ফাইজা নামের আর এক মেয়ে স্কুলে যাওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা এসে তাদের দুজনকে ধাক্কা দেয়। পরে তাদের দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার মেয়ে মারিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফাইজা  চিকিৎসাধীন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী