20 C
আবহাওয়া
৭:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩১৮

চট্টগ্রামে করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩১৮

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত আরও ১০ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৩১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২০২ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১১৬ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের পাঁচজন শহরের, অপর পাঁচজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২১৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ১৫ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী