30 C
আবহাওয়া
১১:০৭ পূর্বাহ্ণ - অক্টোবর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রশীদ আসকারী

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রশীদ আসকারী

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রশীদ আসকারী

বিএনএ, ঢাকা: বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হারুন-উর-রশীদ আসকারী। গত বৃহস্পতিবার তার নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। বুধবার (২৪ জুলাই) থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

আজ দুপুরে একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে হারুন-উর-রশীদ আসকারীকে সংবর্ধনা দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় বাংলা একাডেমির সচিব নায়েব আলীসহ বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ করে হারুন–উর–রশীদ বলেন, দেশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান থাকে, তবে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান একটিই। তাই জাতির সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক অগ্রগতির জন্য সবাই এই প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে থাকে। সবার সহযোগিতা ও সমর্থন পেলে এই প্রতিষ্ঠানকে বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তাকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক আনোয়ারুল কবীর ঢামেকে বাথরুম থেকে তরুণীর মরদেহ উদ্ধার পাঁচ দিনের ব্যবধানেই আবার কমলো স্বর্ণের দাম আজ বিশ্ব শিক্ষক দিবস, সম্মাননা পাচ্ছেন ১০১ গুণী শিক্ষক