23 C
আবহাওয়া
১:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইংল্যান্ড গেলেন পরিবেশমন্ত্রী

ইংল্যান্ড গেলেন পরিবেশমন্ত্রী

ইংল্যান্ড গেলেন পরিবেশমন্ত্রী

বিএনএ,ঢাকা: লন্ডনে অনুষ্ঠিতব্য “জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, যুক্তরাজ্য ২০২১: দ্য জুলাই মিনিস্ট্রিয়াল”- এ যোগদানের লক্ষ্যে কপ-২৬ এর প্রেসিডেন্ট অলোক শর্মার আমন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন শনিবার (২৪ জুলাই) লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

পরিবেশমন্ত্রী তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আশরাফ উদ্দিন।

সফরে পরিবেশমন্ত্রী ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের প্রেসিডেন্ট আলোক শর্মার সভাপতিত্বে ২৫ ও ২৬ জুলাই লন্ডনে অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের “দ্য জুলাই মিনিস্ট্রিয়াল” এ অংশগ্রহণ করবেন। এ সভায় আগামী নভেম্বর মাসে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কপ-২৬- এ প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখা, জলবায়ু অভিযোজন কার্যক্রম বৃদ্ধি, লস এন্ড ড্যামেজ, আর্টিকেল-৬ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ধনী দেশগুলোর দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা দান ইত্যাদি বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা বিষয়ে সম্মেলনের প্রেসিডেন্টকে অবহিত করবেন।

উক্ত সভা শেষে লন্ডনে অবস্থিত বাংলাদেশের কমিউনিটির নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে পরিবেশমন্ত্রীর বিভিন্ন সভায় মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনএনিউজ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা