34.3 C
আবহাওয়া
৪:০৭ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৬
Bnanews24.com
Home » খামেনির জানাজা-দাফন অনুষ্ঠান শুরু হবে ৪ জুলাই

খামেনির জানাজা-দাফন অনুষ্ঠান শুরু হবে ৪ জুলাই


বিএনএ, ডেস্ক : ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে।ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিদায় অনুষ্ঠান শুরু হবে।

৪ ও ৫ জুলাই তেহরানে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই মূল জানাজা অনুষ্ঠিত হবে। এ তিন দিন (৪, ৫ ও ৬ জুলাই) তেহরান প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৬ জুলাই সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

তেহরানের আনুষ্ঠানিকতা শেষে ৭ জুলাই তার মরদেহ ধর্মীয় নগরী কোমে নেওয়া হবে। যেখানে মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর ৯ জুলাই খামেনির জন্মস্থান উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ