20 C
আবহাওয়া
৪:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চবি এলামনাই এসোসিয়েশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

চবি এলামনাই এসোসিয়েশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত


বিএনএ, চট্টগ্রাম: প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচ প্রতিনিধিদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন  নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা  সোমবার(২৩ জুন) নগরীর পাঁচলাইশস্থ এলামনাই কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
চাকসুর সাবেক ভি.পি ও সাবেক সাংসদ মজহারুল হক শাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও চাকসুর সাবেক ভি.পি এস এম ফজলুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের গৌরব ও ঐতিহ্যের শিক্ষাঙ্গন। এ অঙ্গনের শিক্ষার্থী হিসেবে আমরা নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এ অঙ্গনের প্রতি সকলের ভালবাসা এবং দায়িত্বশীল ভূমিকা খুব গুরুত্ব বহন করে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাসহ মানবিক উন্নয়নে চ.বি এলামনাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে উদ্যোগ ও পরিকল্পনা নিয়েই ভবিষ্যতে এলামনাই এসোসিয়েশনের কর্মকান্ড পরিচালিত হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ ছগির আহম্মদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রাক্তন ছাত্রনেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুছ চৌধুরী, মুজতবা কামাল, আকতার কামাল চৌধুরী,এ্যাডভোকেট মোহাম্মদ শামীম, মোঃ মহিউদ্দিন বাদল, সাংবাদিক সালাহ উদ্দিন রেজা, মোঃ ফেরদাউস বশির, মানবধিকার কর্মী এ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, এম.আর চৌধুরী মিল্টন, সাংবাদিক ইয়াসীন হীরা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী