31 C
আবহাওয়া
৪:১৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আরাকান আর্মি কক্সবাজার দখলে নিত!

আরাকান আর্মি কক্সবাজার দখলে নিত!

আরাকান আর্মি কক্সবাজার দখলে নিত!

।। শামীমা চৌধুরী শাম্মী ।।

বিএনএ, ঢাকা: কক্সবাজার-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ সাইমুম সরওয়ার কমল দাবি করেছেন কক্সবাজারে সেনানিবাস না থাকলে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এই এলাকা দখল করে নিত। রোববার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও এলাকার সংসদ সদস্য এ কথা বলেন।

মিয়ানমারের পরিস্থিতি উল্লেখ করে কমল বলেন, “মিয়ানমারের আরাকান আর্মি সশস্ত্র লড়াই করছে। আমার নির্বাচনি এলাকা থেকে মাত্র দুই কিলোমিটারের মধ্যে তাদের অবস্থান। প্রধানমন্ত্রী সেনানিবাস না দিলে আজকে কক্সবাজার অনিরাপদ হয়ে যেত। এতদিনে তারা দখল করে ফেলত। প্রধানমন্ত্রী ইতিমধ্যে সেনানিবাসের জন্য ২০ হাজার কোটি টাকা দিয়েছেন, আমাদেরকে রক্ষা করেছেন বলে উল্লেখ করেন তিনি।

YouTube player

বাংলাদেশে অবস্থান করা মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি জানিয়ে সরকারদলীয় হুইপ সাইমুম সরওয়ার কমল বলেন, “বাংলাদেশ, ভারত, ভূটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা পরিষদ গঠন করা হোক। তাহলে বাংলাদেশের নিরাপত্তা বাড়বে”

কক্সবাজারের হাজার হাজার মানুষ বিদেশের বিভিন্ন কারাগারে আছে দাবি করে তিনি বলেন, “মিয়ানমারের কারাগারে আটক অনেককে ফেরত আনা হয়েছে। এছাড়া বিভিন্ন দেশে আটক বাংলাদেশিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরত আনার দাবি করছি।”

কক্সবাজার জেলার যেসব প্রবাসী সৌদি আরব, মালয়েশিয়াসহ আরব উপসাগরীয় দ্বীপে থাকেন, তারা যখন বিভিন্ন মিশনে পাসপোর্ট নবায়ন করতে যায়, মিশনে থাকা কর্মকর্তারা তাদের চেনেন না বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা। জানান, তাদেরকে রোহিঙ্গা বলে তাড়িয়ে দেওয়া হয়।

“তারা বুঝে না কক্সবাজার ও রোহিঙ্গাদের ভাষার মধ্যে তফাত” এই মন্তব্য করে মিশনগুলোতে কক্সবাজারের ভাষা বুঝা কর্মকর্তা নিয়োগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান কমল।

সংসদে মসজিদের ইমামদের চাকরি সরকারিকরণের দাবিও জানান কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী