18 C
আবহাওয়া
৯:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » এবার হজে একহাজার ৩০১ জনের ইন্তেকাল

এবার হজে একহাজার ৩০১ জনের ইন্তেকাল

এবার হজে একহাজার ৩০১ জনের ইন্তেকাল

বিশ্ব ডেস্ক: সৌদি আরবে এবার(২০২৪ সালে) পবিত্র হজ পালন করতে গিয়ে এক হাজার ৩০১ জন হাজী ইন্তেকাল করেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার(২৪ জুন) এই তথ্য জানায়। বলা হয়, চরম উষ্ণ আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে এবার হাজীদের অনেকেই মারা গেছেন।

সৌদি আরবে এ বছর তীব্র তাপপ্রবাহের মধ্যেই পবিত্র হজ পালিত হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, হজের সময় মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল
সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল

সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল সংবাদ মাধ্যমকে জানান, এবারের হজ মৌসুমে ইন্তেকাল হওয়া হাজীদের মধ্যে ৮৩ শতাংশ ছিলেন অনিবন্ধিত। তাঁরা পর্যাপ্ত আশ্রয় বা আরাম ছাড়াই সরাসরি কড়া রোদের মধ্যে দীর্ঘ পথ হেঁটেছিলেন। ইন্তেকাল হওয়া হাজীদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন প্রবীণ। তাঁদের অনেকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

ইন্তেকাল করা হাজীদের পরিবারের প্রতি  সমবেদনা জানিয়ে ফাহাদ আল-জালাজেল আরও বলেন, ‘আল্লাহ নিশ্চয়ই তাঁদের ক্ষমা করবেন। তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।’

ইন্তেকাল হওয়া সবাইকে শনাক্ত করে তাঁদের পরিবারকে সেই তথ্য জানানো হয়েছে। যথাযথ মর্যাদার সঙ্গে সবার দাফন নিশ্চিত করা হয়েছে। দেয়া হয়েছে মৃত্যুসনদ। খবর সৌদি প্রেস এজেন্সি, আরব নিউজ।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী