26 C
আবহাওয়া
১২:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে আবারও দুইজনকে অপহরণ

রোহিঙ্গা ক্যাম্পে আবারও দুইজনকে অপহরণ


বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুইদিনের ব্যবধানে আবারও অপহরণের ঘটনা ঘটেছে। তিন রোহিঙ্গা যুবক ও স্থানীয় এক ব্যবসায়ীকে অপহরণের রেশ না কাটতেই অস্ত্রধারী সন্ত্রাসীরা আবারও দুই রোহিঙ্গা যুবককে বসত-ঘরের সামনে থেকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। অপহৃতরা হলেন- টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্প ব্লক নম্বর-এ/৫ এর মো. আলমের ছেলে রবি আলম (২৬) ও একই ক্যাম্পের সলিমুল্লাহর ছেলে মো. ইলিয়াছ (২৩)।

শুক্রবার (২৩ জুন) রাতে টেকনাফের শালবাগান-২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটলেও জানাজানি হয় শনিবারে। শনিবার (২৪ জুন) রাত ৮ টার দিকে ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ৮-১০ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসী গ্রুপ দুই যুবককে তাদের বাড়ির সামনে থেকে অস্ত্রের মুখে জিম্মি করে পশ্চিমে পাহাড়ের দিকে নিয়ে যায়। ঘটনার পর পরই ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার জামাল পাশা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন,ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী