26 C
আবহাওয়া
১২:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বগুড়ায় প্রিজাইডিং অফিসারসহ গ্রেপ্তার ২

বগুড়ায় প্রিজাইডিং অফিসারসহ গ্রেপ্তার ২

বগুড়ার গাবতলীতে উপজেলা নির্বাচনে

বিএনএ, বগুড়া: বগুড়ার গাবতলীতে উপজেলা নির্বাচনে একটি কেন্দ্রে ব্যালট পেপার বাইরে দেয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার ও আনারস প্রতীকের প্রার্থীর এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া কুসুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী এবং এজেন্ট এরশাদ আলী।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী ৯০০ ব্যালট পেপার স্বাক্ষর ও সিলসহ এজেন্ট এরশাদ আলীর মাধ্যমে কেন্দ্রের বাইরে পাঠায়। এরপর বিভিন্ন ভোটারের মাধ্যমে ৩০০ ব্যালট বাক্সে ফেলা হয়। পরবর্তীতে এরশাদকে গ্রেপ্তার করে ৬০০ ব্যালট উদ্ধার করা হয়।

পরে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আরও ৯০০ ব্যালটের মুড়ি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএ / এমএফ,এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী