28 C
আবহাওয়া
৮:১৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়াকে উপহার পাঠাল চীনা দূতাবাস

খালেদা জিয়াকে উপহার পাঠাল চীনা দূতাবাস


বিএনএ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার সামগ্রী পাঠিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস।

শুক্রবার (২৩ জুন) বিকালে দূতাবাসের পক্ষ থেকে এসএফ ইন্টারন্যাশনাল কুরিয়ারের একটি গাড়িযোগে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কয়েকটি প্যাকেটে ফল ও উপহার পৌঁছে দেওয়া হয়।

চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার গণমাধ্যমকে জানান,  উপহারসামগ্রীর প্যাকেটের ওপর খালেদা জিয়ার নাম লেখা ছিল। প্যাকেটগুলোর ভেতরে ফল এবং স্ন্যাক্স ও বিস্কুট জাতীয় কিছু রয়েছে।

চীনা দূতাবাসের এসব উপহার খালেদা জিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান এ বি এম আব্দুস সাত্তার।

এর আগে, ২০২০ সালে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে উপহারসামগ্রী পাঠিয়েছিল ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। ওই সময়ে উপহারসামগ্রী দেওয়ার পাশাপাশি দূতাবাস কর্মকর্তারা খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু