23 C
আবহাওয়া
৯:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শেরপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

শেরপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা


বিএনএ, শেরপুর : শেরপুরে বোরকা পড়ে ঘরে ঢুকে মা-মেয়েসহ তিন জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলায় আহত হয়েছেন ওই বাড়ির তিন জন।বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৮টার দিকে শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পুটল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত তিন হলেন- শেফালী বেগম, তার মেয়ে মনিরা বেগম ও মাহমুদ গাজী।

আর আহতরা হলেন শেফালীর স্বামী মনু মিয়া, ছেলে শাহাদাৎ হোসেন ও বাচ্চুনী বেগম নামে আরেক নারী।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের পুলিশ সুপার (এসপি) হাসান নাহিদ চৌধুরী।

স্থানীয়দের বরাতে তিনি জানান, রাতে বোরখা পরা এক জন মনু মিয়ার বাড়িতে ঢুকে হামলা চালায়। ধারাল অস্ত্র দিয়ে সবাইকে কোপাতে থাকে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে হামলাকারী পালিয়ে যায়।

এসপি আরও জানান, ঘটনাস্থলেই মনিরা বেগমের মৃত্যু হয়। অন্যদের বকশীগঞ্জ হাসপাতালে নিলে মারা যায় মনিরার মা শেফালী ও মাহমুদ। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার কারণ ও হামলাকারীকে শনাক্তে ডিবি পুলিশ ঘটনাস্থলে কাজ করছে বলেও জানান এসপি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী