বিএনএ, বিশ্বডেস্ক : বেলুচিস্তানে সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী একটি চলন্ত ট্রেনের কাছে এক ভয়াবহ ও শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি বড় অংশই সেনাসদস্য এবং তাদের পরিবারের নিরপরাধ সদস্য।
রোববার (২৪ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কোয়েটার ‘চামান পট্টক’ নামক এলাকায় ট্রেনটি একটি রেল সিগন্যাল অতিক্রম করার জন্য গতি ধীর করতেই এই নাশকতামূলক হামলা চালানো হয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী একটি বিস্ফোরক বোঝাই গাড়ি চলন্ত ট্রেনের একটি বগিকে লক্ষ্য করে তীব্র গতিতে আঘাত হানে। গাড়িটি আছড়ে পড়ার সাথে সাথেই সেখানে এক বিকট ও কানফাটানো বিস্ফোরণ ঘটে।
আক্রান্ত সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যরা পবিত্র ঈদের ছুটি কাটাতে কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু বাড়ির আঙিনায় পৌঁছানোর আগেই মাঝপথে তারা এই বর্বরোচিত হামলার শিকার হন।
বিএনএ/ওজি
![]()

