24 C
আবহাওয়া
১১:০৫ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধু রায়হানের ছুরিকাঘাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম আহমেদ (২৩) নিহত হয়েছেন। বুধবার (২৪ মে) সন্ধ্যায় শহরের মুন্সেফ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক রায়হানকে (১৮) আটক করেছে। সে ঢাকার বংশাল এলাকার জিয়াউল করিমের ছেলে।

অন্যদিকে, নিহত ইকরাম আহমেদ সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের তেরাকান্দা গ্রামের মাসুদ আহম্মেদের ছেলে। তারা সপরিবারে শহরের কালাইশ্রী পাড়া এলাকায় একটি বহুতল ভবনে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম আহমেদ ছাত্রলীগের ঢাকা উত্তর মহানগরের সাবেক সহ-সভাপতি রেদোয়ান আনসারী রিমুর অনুসারী ছিলেন এবং ঘাতক রায়হান রিমুর দূর সম্পর্কের আত্মীয় হন। সেই সুবাদে তাদের দুজনেরই নিজ নিজ বাড়িতে যাওয়া-আসা ছিল।

বুধবার (২৪ মে) সন্ধ্যার দিকে মোটর সাইকেলের চাবি নিয়ে বিতর্কের জেরে এক পর্যায়ে রায়হান রিমু ইকরাম আহমেদের বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ইকরাম হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে শহরের প্রধান সড়ক হাসপাতাল রোড বন্ধ করে বিক্ষোভ করে। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, এ ঘটনায় ঘাতক রায়হানকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরবর্তী যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে