23 C
আবহাওয়া
৯:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » একসঙ্গে জন্ম দিলেন ৩ সন্তান

একসঙ্গে জন্ম দিলেন ৩ সন্তান


বিএনএ, শেরপুর: শেরপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন লুৎফা বেগম (২২) নামে এক প্রসূতি। জন্ম নেওয়া শিশুদের মধ্যে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তারা সুস্থ রয়েছে বলে জানা গেছে।

রোববার দুপুরে শেরপুর সদর হাসপাতালে ওই তিন শিশু জন্ম দেন তিনি।

প্রসূতি লুৎফা বেগম জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঘাষিরপাড়া গ্রামের গার্মেন্টসকর্মী রাসেল মিয়ার (২৫) স্ত্রী।

পরিবার সূত্র জানায়, চার বছর আগে পারিবারিকভাবে রাসেলের সঙ্গে জামালপুর সদর উপজেলার ডৌহাতলা ইউনিয়নের গেরামারা গ্রামের লুৎফার বিয়ে হয়। এই প্রথম তাদের ঘর আলো করে একসঙ্গে এলো তিন সন্তান।

এ ব্যাপারে শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন বলেন, গত শনিবার ওই প্রসূতি হাসপাতালে ভর্তি হন।

রোববার দুপুরে স্বাভাবিকভাবে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দেন তিনি। তিন শিশু সুস্থ আছে। তবে তাদের মা কিছুটা অসুস্থ রয়েছে। তার চিকিৎসা চলছে।

বিএনএনিউজ/জেবি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী