27 C
আবহাওয়া
৪:১২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ভারত সফরে আসছেন জো বাইডেন

ভারত সফরে আসছেন জো বাইডেন


বিএনএ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো ভারত সফরে আসছেন। আগামী সেপ্টেম্বরে ভারত সফরে আসার কথা রয়েছে তার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, ‘জি২০ লিডার্স সামিট’-এর আসরে হাজির থাকতে ভারত আসছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

এই মার্কিন কর্মকর্তার মতে, ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া যুগের সূচনা করতে চলেছে ২০২৩ সাল। তারই প্রথম প্রকাশ ঘটতে পারে সেপ্টেম্বরে জি২০ লিডার্স সামিটে। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি একই মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন বাইডেন।

আগামী দিনের দ্বিপাক্ষিক সম্পর্কে যা হতে যাচ্ছে, সেটা ভেবে আমরা এখনই রোমাঞ্চ অনুভব করছি বলেও মন্তব্য করেন মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩