26 C
আবহাওয়া
৯:৪২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজশাহীতে খাদ্য বিতরণ

রাজশাহীতে খাদ্য বিতরণ

রাজশাহীতে খাদ্য বিতরণ

বিএনএ, রাজশাহী : রাজশাহী রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে  করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ৯টি উপজেলায় ক্ষতিগ্রস্ত কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মঝে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ূন কবীর খোন্দকার প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর পক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

শনিবার (২৪ এপ্রিল)     জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলা প্রশাসনের আয়োজনে দিনমজুর, ছিন্নমূল, হিজড়া, হরিজনসহ রাজশাহী সিটি কর্পোরেশনের বস্তি এলাকার ২০০টি অসহায়, দুস্থ ব্যক্তি ও পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে প্রতিজনকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও ৫০০ গ্রাম করে সয়াবিন তেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আপনারা সরকারি নির্দেশনা মেনে চলুন।  আপনারা স্বাস্থবিধি মেনে চলবেন, মাস্ক পরিধান করবেন। অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এ ধরণের সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহানা আক্তার জাহানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএননিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ