33.9 C
আবহাওয়া
৩:৫৮ অপরাহ্ণ - জুন ২১, ২০২৬
Bnanews24.com
Home » ‘‘সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে’’

‘‘সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে’’


বিএনএ, ঢাকা: পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফেরার কারণে সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাসদস্যদের প্রত্যাহারের জন্য উদ্যোগ নিচ্ছি।এখন নির্বাচিত এবং রাজনৈতিক সরকার ক্ষমতায়। পুলিশ বাহিনীর কার্যক্রমও গতিশীল হয়েছে। যে কারণে মাঠ পর্যায়ে দীর্ঘদিন সেনাবাহিনীর দায়িত্ব পালনের কোনো প্রয়োজন নেই।

তবে কোন প্রক্রিয়ায়, কীভাবে তারা ফেরত যাবে, তা আলোচনা করেই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ