33.9 C
আবহাওয়া
৪:০০ অপরাহ্ণ - জুন ২১, ২০২৬
Bnanews24.com
Home » পশ্চিমবঙ্গে শুভেন্দুর ব্যক্তিগত সহকারী গুলিতে নিহত

পশ্চিমবঙ্গে শুভেন্দুর ব্যক্তিগত সহকারী গুলিতে নিহত


বিএনএ, ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার কলকাতার মধ্যমগ্রামে দোহাড়িয়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়,চন্দ্রনাথ মধ্যমগ্রামে থাকতেন। কাজের সূত্রে তিনি মধ্যমগ্রাম থেকে বারাসতের দিকে যাচ্ছিলেন স্করপিও গাড়িতে করে। যশোর রোড সংলগ্ন দোহাড়িয়া এলাকায় গাড়িটি পৌঁছালে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে থাকা হেলমেটধারী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তার মাথা ও পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ) এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে। হামলার শিকার গাড়িটিও জব্দ করেছে পুলিশ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ