25 C
আবহাওয়া
৮:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢামেকে একের পর এক অগ্নিকাণ্ড

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক‌টি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকা‌ণ্ড ঘ‌টে‌ছে। খবর পে‌য়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোরে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় লিংক রোড-সংলগ্ন সাতজনের মালিকানাধীন গোডাউনে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

ক্ষতিগ্রস্ত দুলু মিয়া জানান, হঠাৎ গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সাতজন এ গোডাউনে গার্মেন্টের ঝুট রেখে ব্যবসা করি। এখন গোডাউনের পোড়া টিন ছাড়া কিছুই নেই।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় লিংক রোডের উভয় সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। এতে যানবাহনের দীর্ঘ জট লেগে যায়। ফলে দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। এতে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের