25 C
আবহাওয়া
১২:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » মানবপাচার:নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ১২ এপ্রিল

মানবপাচার:নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ১২ এপ্রিল

নৃত্যশিল্পী ইভান

বিএনএ, আদালত প্রতিবেদক : বিদেশে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার জাতীয় চলচিত্র পুরষ্কার প্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৪ মার্চ) মামালর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা ছিলো। কিন্তু মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

উল্লেখ্য,২০২০ সালের ১১ সেপ্টেম্বর রাতে বিদেশে অনুষ্ঠান করার নামে নারী পাচারের অভিযোগে রাজধানীর নিকেতনের বাসা থেকে ইভানকে গ্রেফতার করা হয়।এর আগে মানবপাচার মামলায় আটক এক আসামির ১৬৪ ধারার জবানবন্দিতে তার নাম আসে।এই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- আলামিন হোসেন ওরফে ডায়মন্ড (২৬), স্বপন হোসেন (২৮), আজম খান (৪৫), নাজিম (৩৬), এরশাদ ও নির্মল দাস (এজেন্ট), আলমগীর, আমান (এজেন্ট) ও শুভ (এজেন্ট)।ইভান সম্প্রতি ছয় মাস কারাগারে থাকার পর উচ্চ আদালতের আদেশে জামিন পেয়েছেন।অন্য আসামিরা কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স ট্রুপ) একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। বিভিন্ন অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল। ২০১৭ সালে নির্মিত ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্রে নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

বিএনএ নিউজ/এসবি,জেবি

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ