27 C
আবহাওয়া
১২:১৭ অপরাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির


বিএনএ, ঢাকা : পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।

আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার জেলা বাগেরহাট।

তিনি পুলিশের বর্তমান মহাপরিদর্শক বাহারুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বাহারুল আলম এই পদে আসেন ২০২৪ সালের নভেম্বরে। ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে যাওয়া বাহারুল আলমকে চাকরিতে ফিরিয়ে এনে দু্ই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিলতৎকালীন অন্তর্বর্তী সরকার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ