27 C
আবহাওয়া
১২:১৬ অপরাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল

বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল


বিএনএ ডেস্ক : বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।আগামী ৯ এপ্রিল এই দুই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।  এ বিষয়ে আজ  ইসি তফসিল ঘোষণা করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান  ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

অন্যদিকে গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।

বৈধ প্রার্থী মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ইসি ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ