31 C
আবহাওয়া
১২:৫৮ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১

কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১

কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১

বিএনএ ঢাকা: বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। সংঘর্ষের সময় শিহাব কবির (৩০) নামে এক স্থানীয় ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শিহাব কবির ১নং ওয়ার্ডের সমিতি পাড়ার নাসির উদ্দিনের ছেলে।

আইএসপিআর-এর সহকারী পরিচালক আয়েশা সিদ্দিকা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “প্রতিক্রিয়ায়, বাংলাদেশ বিমান বাহিনী পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে ঘটনাস্থলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ
স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার