24 C
আবহাওয়া
৮:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ভুয়া বিসিএস পরীক্ষার্থীর ৭ দিনের কারাদণ্ড

চট্টগ্রামে ভুয়া বিসিএস পরীক্ষার্থীর ৭ দিনের কারাদণ্ড


বিএনএ, চট্টগ্রাম: বিসিএস লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’ দিতে এসে ধরা পড়েছেন এক তরুণী। ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরের ইস্পাহানি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় এ ঘটনা ঘটে।

দণ্ডিত ওই তরুণীর নাম প্রিয়তি জান্নাত। তিনি অন্য পরীক্ষার্থীর হয়ে ‘প্রক্সি’ পরীক্ষা দিতে এসেছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন জানান, একজন ভুয়া পরীক্ষার্থী বিসিএস লিখিত পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন। আটক পরীক্ষার্থী ভুয়া প্রবেশপত্র নিয়ে আসেন এবং সে কোনো এনআইডি দেখাতে পারেনি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সবকিছু যাচাই বাছাই করে সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ এর (১০) ধারা অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০০ নম্বরের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়। নগরের ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চট্টগ্রাম বিভাগের ৭৩৪ জন পরীক্ষার্থী ছিল। তবে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬২৫ জন।

বিএনএ/এমএফ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে