21 C
আবহাওয়া
১:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

যানজট

বিএনএ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

ঘন কুয়াশার কারণে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার (২৪ জানুয়ারি) সকাল পর্যন্ত সেতুতে কয়েক দফা টোল আদায় বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড শীতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।

বঙ্গবন্ধু পূর্ব থানার পুলিশ কর্মকর্তারা জানান, ভোররাতে ঘন কুয়াশায় যানবাহন ধীরগতিতে চলাচল করছিলো। এ সময় চালকরা এলোমেলোভাবে গাড়ি নিয়ে একাধিক লেন তৈরি করে ফেলেন। এতে অপর লেনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে আনালিয়াবাড়ি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় চরম বিপাকে পড়েন চালক ও যাত্রীরা।

পুলিশ কর্মকর্তারা আরও জানান, সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে কাঁচামালবাহী ট্রাক চালকরা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী